1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-য় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার।
আলোচনা সভায় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দেশের জনসংখ্যা সেই দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান এবং সামাজিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা উল্লেখ করেন, বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পুরুষদের অনীহা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬