সাঁথিয়ায় মাদক বিক্রি-সেবনের অপরাধে ৩ জনকে সাজা
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগোদাই মেলাইপুরের লতিফ সরদারের ছেলে সাইফুল ইসলাম হৃদয়কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।
এছাড়া নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ পুকুরপাড়ের ফয়েজ উদ্দিন মল্লিকের ছেলে মাইদুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
কাশিনাথপুর পশ্চিমপাড়ার কুদ্দুস শেখের ছেলে আকাশ শেখকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, মোবাইল কোর্টের রায়ের পর আসামীদেরকে বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হয়েছে।






















