আদালতের নিষেধাজ্ঞা অবমাননা পীরগঞ্জ চতরা কারিগরি কলেজ মসজিদের রাস্তা বন্ধের অভিযোগ
রংপুরের পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে ঐতিহ্যবাহী চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ জামে মসজিদের রাস্তা কেটে গাছ রোপণ করা হয়েছে| গতকাল মঙ্গলবার দুপুরে জমির মালিকানা দাবি করে এ ঘটনা ঘটায় এলাকার প্রতাবশালী হিসেবে খ্যাত আশরাফুল সরকার ও তার সাঙ্গপাঙ্গরা|
অভিযোগ জানা যায়,বিগত ১৯৯৯ সালে চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ প্রতিষ্ঠাকালীন সময় জনৈক বজলার রহমান সরকারের কাছে ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়| কলেজের নামে পূর্ব-পশ্চিমে ˆদর্ঘ্য ১’শ ৪৪ ফুট ও উত্তর-দক্ষিনে প্রস্থে ১’শ ফুট জায়গা ক্রয় পুর্বক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে ২০০৪ সালে এমপিওভুক্ত হয়| গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ আশরাফুল লোকজন নিয়ে রাস্তায় গাছ রোপণ করতে যায়| এ সময় কলেজ কর্তৃপক্ষ বাধা দিলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে| এক পর্যায়ে আশরাফুলের লোকজন কলেজের সিসি ক্যামেরা, প্রধান ফটক, প্রাচীর ও অন্যান্য অবকাঠামো ভেঙ্গে ফেলে| শিক্ষার্থীরা ওই সময় আতঙ্ক গ্রস্থ হয়ে পড়লে অধ্যক্ষ আব্দুর রব প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পীরগঞ্জ থানার ওসিকে মুঠোফোনে অবগত করেন| তাৎক্ষনিক পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে| অধ্যক্ষ আব্দুর রব প্রধান বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজের জমি ও মসজিদের রাস্তা দখল করে গাছ রোপন করেছে, যা আদালত অবমাননার শামিল| আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি| কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে| এমনকি মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছেনা মুসল্লীরা| তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন| এ বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, আমার বাবা ১৯৬৭ সালে কবলা মূলে এই জমির মালিক| বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে আমরা এই জমির মালিক| আমাদের জমিতে আমরা গাছ রেপান করেছি| এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে|





















