1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আশঙ্কাজনক ১

ধামরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫২

ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারটি যানবাহন জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুটি মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। এ সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমায়। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের একজন আবাস সাহা, তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। বর্তমানে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল রয়েছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা তারা নেবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সব যানবাহনই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি শেষ মুহূর্তে দেখতে পেয়ে প্রাইভেটকারটি হঠাৎ ব্রেক করায় ধারাবাহিকভাবে এ দুর্ঘটনার সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৩:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আশঙ্কাজনক ১

আপডেট সময় : ০৬:১৩:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬