1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। রোববার (সকাল সাড়ে ১০টার দিকে) তিনি পানিবন্দী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক দশক ধরে বর্ষা এলেই গ্রামের কবরস্থান, মাদ্রাসার সড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে। জলাবদ্ধতার কারণে অনেক পরিবার স্বাভাবিকভাবে রান্না-বান্নাও করতে পারে না। অধিকাংশ বাসিন্দা কাঠের চুলায় রান্না করেন এবং আর্থিক অসচ্ছলতার কারণে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করতে পারেন না।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে তারা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মৌখিক ও লিখিতভাবে আবেদন করলেও কার্যকর কোনো সমাধান হয়নি।

সম্প্রতি গণমাধ্যমে এলাকাটির দুর্ভোগের চিত্র প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপরই সংসদ সদস্য এস এম জিলানী ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “পাটগাতী মধ্যপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা স্থানীয় মানুষের জন্য দীর্ঘদিনের ভোগান্তির কারণ। সমস্যাটির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে ড্রেন নির্মাণ, সড়ক উঁচু করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এসব কাজ বাস্তবায়ন হলে এলাকাবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে আশা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি

আপডেট সময় : ০১:৫৪:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬