কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার বিজিবির সদর স্টেশনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) গত ১ অক্টোবর ২০২৩ হতে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত ১ জুলাই ২০২২ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ২০ হাজার অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। যেসব মাদকদ্রব্য মালিক বিহীন অবস্থায় বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে সেগুলোকে একত্রে সরাইল রিজিউনের সেক্টর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ভারতীয় ফেনসিডিল ৩৪ হাজার ২৩৫ বোতল যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৬ লক্ষ ৯৪ হাজার টাকা, ভারতীয় স্কাফ সিরাপ ৩৪ হাজার ১৭২ বোতল যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৮ শত টাকা, ভারতীয় বিয়ার ১৮ হাজার ৪৯ বোতল যার বাজার মূল্য ৪৫ লক্ষ ১২ হাজার ২৫০ টাকা, ভারতীয় হুইস্কি ৮৪ হজার ৯ শত ৫৮ বোতল যার বাজার মূল্য ১২ কোটি ৭৪ লক্ষ ৩৭ হাজার টাকা, ভারতীয় গাঁজা ২৩ হাজার ৯ শত ৩১ কেজি যার বাজার মূল্য ৮ কোটি ৩৯ লক্ষ ৭৪ হাজার ৫৮৫ টাকা, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩ লক্ষ ১০ হাজার ৫৪৮ পিস যার বাজার মূল্য ৯ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার দুইশত টাকা, খোলা মদ ২৪.৫ লিটার যার বাজার মূল্য ৭ হাজার ৩৫০ টাকা, আইপি ইঞ্জেকশন ১৩ হজার ৩৩৮ পিস,সেনেগ্রা ট্যাবলেট ১ লক্ষ ৫২ হাজার ৩৭২ পিস যার বাজার মূল্য ১ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার ৯২০ টাকা, টার্গেট ট্যাবলেট ২৮ হাজার ৮০০ পিস যার বাজার মূল্য ২৩ লক্ষ ৪ হাজার টাকা, নিমোসোলাইড ট্যাবলেট ৬ লক্ষ ৭০ হাজার ৪০ পিস যার বাজার মূল্য ২ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ছয়শত টাকা, সিপ্রোহিপটাডিল ট্যাবলেট ৮ লক্ষ ৬২ হাজার ৩৫০ পিস যার বাজার মূল্য ৪৩ লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪ লক্ষ ৪২ হাজার ১০১ পিস যার বাজার মূল্য ১১ কোটি ৫৭ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা, হার্বেচ রেট (ইউনানী) ২৩৮ বোতল যার বাজার মূল্য ৩০ হাজার ৯৪০ টাকা, ফরমুলা সিরাপ ৪ বোতল যার মূল্য ৮৮০ টাকা, ডেক্সোন ট্যাবলেট ১৯ হাজার ২১০ পিস যার মূল্য ৯৬ হাজার ৫০ টাকা, ল্যাব জিনসেন ২ হাজার ২৮০ বোতল যার বাজার মূল্য ১ লক্ষ ৫৯ হাজার ছয়শত টাকা, সিনিক জেড ২ লক্ষ ৫৫ হাজার ৬২ পিস যার বাজার মূল্য ১৫ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা, ডাজিগ্রা ৭০০ পিস যার বাজার মূল্য ৬৩ হাজার টাকা, রুটারেক ৩৩৫ পিস যার বাজার মূল্য ১ লক্ষ ৭ হাজার ২০০ টাকা, সিগারেট ৩০ হাজার ৫০ প্যাকেট যার বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা, জর্দা ২৪০ প্যাকেট যার বাজার মূল্য ৮ হাজার ৪০০ টাকা এবং বিড়ি রয়েছে চল্লিশ প্যাকেট যার বাজার মূল্য ২ হাজার টাকা।
বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্যের মোট বাজার মূল্য ৫১ লক্ষ ৮৩ কোটি ৮৪ হাজার ১২৫ টাকা। বিভিন্ন সময় জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি উল্লেখযোগ্য উদাহরণ তৈরি করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মিজ রোজী আক্তার, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল রাকিবুল হাসান, ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মীর আলী এজাজ, র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম, সরাইল রিজিওনের সেক্টর কমান্ডার মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, ১০ বিজিবি ও ৬০ বিজিবির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এ সময় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সরাইল রিজিওন কমান্ডার মোঃ সাইফুল ইসলাম চৌধুরী মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তর আলোচনা করেন। আগামীর প্রজন্মকে মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়েও তিনি বক্তব্য রাখেন।

























