1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে!

মীর হোসেন মোল্লা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬০

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মূলত ধর্মভিত্তিক রাজনীতি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যার ইতিহাস ও কার্যক্রম নিয়ে সমাজে নানা ধরনের মতবিরোধ ও বিতর্ক রয়েছে।ছাত্রশিবিরের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা, প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষ এবং গোপন তৎপরতার অভিযোগ তুলেছে সমালোচক ও প্রতিপক্ষ দলগুলো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আল-বদর ও রাজাকার বাহিনী গঠন করে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই দলটির বিরুদ্ধে। এ কারণে দলটির শীর্ষ নেতাদের বিচার ও ফাঁসির রায় কার্যকর হয়েছে অতীতে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াত ইসলামীর নায়েবের আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ভোট ডাকাতি করে একতরফা দাঁড়িপাল্লা মার্কায় সীল মেরে, নিজের বিজয় তিনি নিজেই নিশ্চিত করেছেন বলে সারা চৌদ্দগ্রামে সমালোচনার পাশাপাশি সাধারন ভোটারদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচিত হওয়ার পর ডাঃ তাহের এখনো চক্ষু লজ্জায় চৌদ্দগ্রামের জনগন থেকে অনেকটা দূরে রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক জনপ্রিয়তার দৌঁড়ে অনেকটা এগিয়ে থাকা হেভিওয়েট প্রার্থী মোঃ কামরুল হুদার নিশ্চিত বিজয় ভোট ডাকাতির মাধ্যমে জামায়াতের সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়ার পরও- তিনি প্রতি মূহুর্ত চৌদ্দগ্রামের জনগনের সুখে দুঃখে সময় কাটাচ্ছেন এবং সরকার দলীয় সকল উন্নয়ন মূলক কার্যক্রম তিনি অব্যাহত পরিচালনা করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সবমিলিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জামায়াতের নায়েবে আমীর ডাঃ তাহেরের সূচনা করা অন্যায়মূলক কার্যক্রম- আজও দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা অব্যাহত চালিয়ে আসছেন বলে সূত্র জানিয়েছেন।
অপরদিকে, জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) ও শীর্ষ নেতার বিরুদ্ধে একের পর এক নৈতিক স্খলন, স্বজনপ্রীতি ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ সামনে আসায় দলটির ভেতরে ও বাইরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের সুশৃঙ্খল ও জবাবদিহিতামূলক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টার মধ্যেই এসব ঘটনা দলটিকে কঠোর জনসমালোচনার মুখে ফেলেছে।

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি তরুণীর সঙ্গে আপত্তিকর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংসদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ার এবং ঘটনা ধামাচাপা দিতে তরুণীর পরিবারকে সরকারি ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ ওঠে। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

গাজী নজরুলের ঘটনার পর জামায়াতের আরেক এমপি শামসুল খালেক এক বক্তব্যে ঘটনাটিকে ‘অনৈতিক নয়, তবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি দাবি করেন যে তার বক্তব্য আংশিক ও বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

এর আগে নড়াইল-২ আসনের জামায়াত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের সরকারি তালিকায় তিনি নিজের মেয়ের নাম অন্তর্ভুক্ত করেন। এছাড়া ওই তালিকায় তার নিজ ইউনিয়ন ও শ্বশুরবাড়ির লোকজনকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও সামনে আসে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান বাজেট অধিবেশনে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং জানালার পর্দার দাবি জানিয়ে সংসদ ও সংসদের বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন।

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় বাজেটের আকার প্রথমে ২০০ কোটি এবং পরে ৬,০০০ কোটি টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে হাসির খোরাক জোগায় (পরে তিনি ৬ লাখ কোটি বলতে চেয়েছিলেন বলে দাবি করেন)।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যেখানে এক যুবদল নেতার হুমকির জবাবে পিএস-এর প্রচ্ছন্ন সায় দেওয়ার সুর পাওয়া যায়। 

গত জুন মাসে বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিসান মিয়া (২৮) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

এদিকে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শহিদুল ইসলাম। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। এর আগে ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানে বাদী হয়ে মামলা করেন ওই নারী। মামলায় একজনকেই আসামি করা হয়েছে।  আদালতের বিচারক শিরিন নিলা মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহারপূর্বক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।  

সবশেষ যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমপির বাসভবনের সামনে অবস্থিত ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ ও মসজিদের যাতায়াতের রাস্তা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে এমপির পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে। তবে এ নিয়ে বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে সমঝোতা সভা করলেও বিষয়টি মানেননি স্থানীয় লোকজন। তারা বলছেন, জামায়াত এমপির মেয়েকে ক্ষমা চাইতে হবে। যদিও এর মধ্যে মঙ্গলবার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চেয়েছেন জামায়াত এমপি। সেটি মানতে চান না এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৯:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে!

আপডেট সময় : ০৬:২৯:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬