1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০

বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুৎফুর রহমান (৩২) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফুর রহমান লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের একটি দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশনায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, একটি মামলায় আদালত কর্তৃক লুৎফুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
লামা থানা পুলিশ জানিয়েছে, আদালতে সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৪:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

লামা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৪:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬