1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। তিনি বলেন, ‘এটি আমার প্রতিশ্রুতি।’ এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে এবং প্রয়োজনীয় ক্ষমতাও দেওয়া হয়েছে।

তিনি জানান, সিএএ-এর আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা সংগ্রাহকদের (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব যোগ্য শরণার্থীকে সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সিএএ-এর আওতায় বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়। এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়া করা হতো।

সভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ-বিরোধী অবস্থানেরও সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে উপহাস করেছিলেন এবং বলেছিলেন, তার সরকার পশ্চিমবঙ্গে এই আইন বাস্তবায়ন হতে দেবে না।

অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিএএ কার্যকর করার পাশাপাশি চিহ্নিত অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বের করে দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

আপডেট সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬