1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ-মহামারিতে মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনা, হামসহ দেশের যেকোনো দুর্যোগ, খরা, বন্যা ও মহামারিতে মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সর্বতোভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

রোববার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের অবহেলিত, ক্ষতিগ্রস্ত ও বিভিন্নভাবে আক্রান্ত মানুষের জন্য কাজ করা হচ্ছে। আন্দোলন-সংগ্রামসহ জাতীয় যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন।

তিনি বলেন, ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবকল্যাণ ও মানবসেবা। এর সঙ্গে চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ যুক্ত রয়েছেন। করোনাসহ বিভিন্ন দুর্যোগে উপদ্রুত ও ভুক্তভোগীদের সহায়তায় তারা কাজ করেছেন।

রিজভী আরও বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনেক আহত ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে। এসব কার্যক্রম সম্পূর্ণ মানবসেবামূলক।

দেশের চলমান সমস্যা ও সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম এবং ডেঙ্গু মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নিজেই ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। এখন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারক করতে হবে।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দেশের প্রতিটি সরকারি হাসপাতালে কার্যকর হচ্ছে কি না, সংশ্লিষ্টদের তা নিশ্চিত করতে হবে। সরকারের নীতি ও সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেদিকে নজর দেওয়া জরুরি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সহযোগিতার কথা উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর কিংবা ফ্যাসিবাদের পতনের পরই শুধু ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়নি। কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের কাছে গেছে।

তিনি বলেন, ফাউন্ডেশন ভার্চুয়াল সায়েন্স এক্সিবিশনের মতো কর্মসূচির মাধ্যমে তরুণ ও কিশোরদের পড়াশোনা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলেছে। ফলে সমাজসেবার পাশাপাশি শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আগামী দিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের মানুষ আরও কার্যকর সেবা পাবে—২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পক্ষ থেকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২১:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

দুর্যোগ-মহামারিতে মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

আপডেট সময় : ০৭:২১:৪৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬