ঈশ্বরগঞ্জে ৩৬০ শিক্ষার্থীর মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩৬০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়ন কৃষক দল ও ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের উদ্যোগে সরিষা ইউনিয়নে CODEC-EMDC প্রকল্পের আওতাধীন ১২টি শিখনকেন্দ্রের ৩৬০ শিক্ষার্থীর মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
৩ নম্বর সরিষা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেন্দ্রে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
৩ নম্বর সরিষা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মসূচির প্রধান সমন্বয়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান খান মিল্কান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান বিপুল, উপজেলা যুবদলের নেতা ফয়সাল আহমেদ, ৩ নম্বর সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আমজাদ হোসেন ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন ভূঁইয়া রুমেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ স্বপন ও সাধারণ সম্পাদক সোহাগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান CODEC-EMDC প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এ কে এম হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন প্রকল্পের ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. আজিজুল হক।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান অতিথি মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। স্বাগত বক্তব্য দেন এমদাদুল্লাহ খান জামান।
বিশেষ অতিথির বক্তব্যে মো. লুৎফর রহমান খান মিল্কান বলেন, ‘দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দল সকলের সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ১২টি শিখনকেন্দ্রের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে CODEC-EMDC প্রকল্পের ১২টি শিখনকেন্দ্রের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, প্রোগ্রাম অর্গানাইজার মো. লোকমান হোসেনসহ প্রায় ৬০০ জন উপস্থিত ছিলেন।
















