1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে নতুন ট্রাফিক ব্যবস্থা

নূর মুহাম্মদ আজাদী ময়মনসিংহ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরকে যানজটমুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামানের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্টগুলোতে এ কার্যক্রম শুরু হয়েছে।
আজ থেকে পৌর শহরের প্রধান প্রধান মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিনের যানজট থেকে স্বস্তি পেতে শুরু করেছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ এবং গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।
শহরের যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত জামতলা মোড়, রেলস্টেশন চত্বর ও পাটমহল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব এলাকায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং করে যাতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সেদিকেও নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা জানান, জামতলা মোড় ও স্টেশন রোডসহ শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হতো। নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালুর ফলে যান চলাচলে আগের তুলনায় শৃঙ্খলা ফিরেছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তা নিয়মিতভাবে চালু রাখার দাবি জানান।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলতে চালক, যাত্রী, ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারী ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে নতুন ট্রাফিক ব্যবস্থা

আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬