1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ জন গ্রেপ্তার

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাচোর ইউনিয়নের কাটিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাটিহার বাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে ওই এলাকার আনসারুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোছা. লিলি আক্তার (৪২), মো. নয়ন আলী (২৮) ও মো. রওশন জামিল (২৬)। তাদের কাছ থেকে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, লিলি আক্তার ও নয়ন আলী কাটিহার এলাকার বাসিন্দা। অপর ব্যক্তি রওশন জামিল রাণীশংকৈলের রাজোর এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬