1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূল্লীতে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাসলাপিয়ালা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ সাসলাপিয়ালা গ্রামের মো. হালিমের দ্বিতীয় ছেলে। তার দাদা মৃত সামসুল আলম। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য আসাদুল্লাহর বাড়ির পূর্ব পাশে একটি ছোট পুকুর রয়েছে। সম্প্রতি ওই পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাড়ির জায়গা ভরাটের কাজ করা হয়। বুধবার সকালে সেখানে ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ ছিল।

সকাল সাড়ে ৯টার দিকে শিশু ইউসুফ পুকুরটির কাছে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বয়স কম হওয়ায় সে নিজে থেকে পানি থেকে উঠতে পারেনি। একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরটি পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে।

স্থানীয়দের অভিযোগ, বসতবাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থেকে মাটি-বালু কাটার পর সেগুলো নিরাপদ না রাখলে শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বাড়ির কাছাকাছি থাকা জলাশয়গুলোর পাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এ ধরনের ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পুকুর ও জলাশয় চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ইউসুফের মৃত্যুতে সাসলাপিয়ালা গ্রামজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভূল্লীতে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬