1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

পঞ্চগড় বিশেষ প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ কৃষিজমি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী সেখানে জড়ো হন। পরে সকাল ৮টার দিকে তিনি থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ঘটনায় হাছিনা বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

আপডেট সময় : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬