১৫ বছরের কিশোরীকে ধ-ষ-ণের পর পাঁচ মাসের অ-ন্তঃস-ত্ত্বা, অভিযুক্তের বিরুদ্ধে পরিবারের মামলা
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ১৫ বছরের এক কিশোরীকে ধ-র্ষ-ণ করে পাঁচ মাসের অ-ন্তঃস-ত্বা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার বাদী হয়ে চিলমারী ঢুষমারা থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
অভিযুক্ত ব্যক্তি মতিবর ফকির (৫৫) চিলমারী উপজেলার অষ্টমীেচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা। সোমবার ২৮ সেপ্টেম্বর একই এলাকার ঢষমারা থানায় ভুক্তভোগী কিশোরীর পরিবার অভিযুক্ত মতিবর ফকিরের নামে মামলা দায়ের করে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভুক্তভোগী কিশোরীর মধ্যে হঠাৎ আকষ্মিক কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য যায়। এতে করে স-ন্দে-হ বাড়তে থাকে পরিবারের মধ্যে। পরবর্তীতে স্বাস্থ্য পরিক্ষায় নেওয়া হলে ওই কিশোরী পাঁচ মাসের অ-ন্তঃস-ত্ত্বা বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপরে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাটি স্থানীয়দের মাঝে জানাজানি হওয়ার পরে কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এবং ভুক্তভোগী পরিবারটিকে আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের উভয়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধ-র্ষ-ণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


























