নড়াইল সদরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে, থানায় মামলা
নড়াইল পৌর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা (৪ অক্টোবর রবিবার) বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার ( ৩ অক্টোবর) সকালে মেয়েটির বড় বোনকে নিয়ে তার মা নড়াইল জেলা হাসপাতালে যাওয়ার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বাড়িতে একা পেয়ে সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং থানায় লিখিত অভিযোগ করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল সরোয়ার জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



























