1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল স্থানে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব বলেন, ‘রাস্তার পাশে কান্নার শব্দ শুনে এগিয়ে দেখি—একটি ছোট গর্তের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুটিকে। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স এক দিনও হয়নি। এই অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশে খবর দিই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।

ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২২:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

আপডেট সময় : ০৪:২২:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬