1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ তেগাছিয়া–দোলুয়া সড়ক, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তেগাছিয়া–দোলুয়া সড়কের ব্রিজসংলগ্ন অংশ ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যান চলাচলে বিঘ্ন ঘটায় কৃষক ও পথচারীদের প্রায় তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি রাতের বেলায় সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির কারণে ব্রিজের সামনে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে আশপাশের কয়েকশ বিঘা জমির ধানক্ষেতে পানি জমে কৃষকেরা সমস্যায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে পানি বের করার জন্য সড়কের একটি অংশ কেটে দেওয়া হয়।

পরে স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা নিজেদের উদ্যোগে সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু সেটিও বেশিদিন টেকেনি। বর্তমানে বিকল্প সড়কের কয়েকটি স্থানেও ভাঙন দেখা দিয়েছে। রাস্তার পাশে গভীর খাদ থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

বিশেষ করে রাতের অন্ধকারে মোড়ের কাছে বাঁশঝাড়সংলগ্ন ভাঙা অংশটি পথচারী ও যানবাহনের চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে দ্রুত সড়ক মেরামত, ব্রিজের পাশে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঝুঁকিপূর্ণ তেগাছিয়া–দোলুয়া সড়ক, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬