ব্লাড ক্যান্সারে আক্রান্ত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী শ্রী নারায়ণ চক্রবর্তী, বাঁচাতে প্রয়োজন সামর্থ্যবানদের সহযোগিতা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিএসটিই বিভাগের ৭ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী শ্রী নারায়ণ চক্রবর্তী (অপু) লিউকেমিয়ায় (রক্তের ক্যানসার) আক্রান্ত। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা ও জীবন রক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিপার্টমেন্টে দ্বিতীয় স্থান অর্জনকারী সিএসটিই বিভাগের সাবেক শিক্ষার্থী অপু শুধু মেধাবীই নয়, ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্র। স্বপ্ন ছিল নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। সেই স্বপ্ন পূরণ না হলেও বর্তমানে একটি রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বিয়ে করেছেন, পৃথিবীর আলো দেখা তার ফুটফুটে ২০ মাসের একটি সন্তানও রয়েছে। প্রথমে সাধারণ অসুস্থতা ভেবে চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু একের পর এক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, শ্রী নারায়ণ চক্রবর্তী আক্রান্ত হয়েছেন লিউকেমিয়ায় (রক্তের ক্যানসার)।
চিকিৎসকদের মতে বর্তমান শারীরিক অবস্থা ও রোগের পর্যায় অনুযায়ী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। দীর্ঘ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা একা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।
একটি দরিদ্র ও সাধারণ পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ চিকিৎসা খরচ বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।
যেভাবে সহযোগিতা পাঠাবেন:
অপুর সহপাঠীরা চান অপু আবার সুস্থ হয়ে তার ছোট্ট সন্তানের কাছে ফিরে যাক। তার পরিবারে যেন আবার হাসি ফিরে আসে। সামর্থ্য অনুযায়ী যে কেউ আর্থিক সহায়তা পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে:
সহায়তার মাধ্যম (অ্যালামনাই অ্যাসোসিয়েশন)
বিকাশ / নগদ / রকেট:
01815721463 (Shetu, CSTE 7th)
01673571953 (Polash, CSTE 7th)
01670633325 (Mashpy, CSTE 5th)
🏦 BRAC Bank
Name: ABDUL AHAD
A/C no: 1501102918894001
Branch: Gulshan Branch
🏦 Dutch-Bangla Bank
Name: Md Akhlasur Rahman
A/C no: 1101030213136
Branch: Dhanmondi Branch
🌍 প্রবাসীদের জন্য: GoFundMe
QR কোড স্ক্যান করে বিদেশ থেকে ডোনেট করুন
https://gofund.me/53823c7e4
অপুর পরিবার (সরাসরি পরিবারের কাছে)
বিকাশ:
01632233308 (অপু)
01713612811 (বাবা)
01862-585139
01814078813
অপুর পরিবারের ব্যাংক হিসাব
🏦 Pubali Bank
A/C name: Proma Chakraborty
A/C no: 2592101083900
Routing: 175152441
Sheikh Mujib Road Branch, Chittagong
🏦 Bangladesh Development Bank
A/C name: Sree Narayan Chakraborty
A/C no: 0650100014927
Routing: 047271571
Principal Branch, Dhaka South
🏦 Sonali Bank
A/C name: Anita Chakraborty
A/C no: 0814401023066
Mirsharai Branch, Chittagong
📞 যোগাযোগ:
অপুর বাবা – 01713-612811
বন্ধু – 01670-456735
আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি জীবন বাঁচানোর লড়াইয়ে বড় অবলম্বন।


























