1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিদের পর সাজঘরে মুশফিক, রাবাদার পাঁচ উইকেট

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২

তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রতিরোধ ভেঙে আবারও সফরকারীদের বিপদে ফেলেছেন কাগিসো রাবাদা। পরপর দুই বলে তানজিদ ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

এর আগে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেটে তানজিদ ও হৃদয়ের ৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। ১০৮ বলে ১২ চারে ৬৭ রান করে তানজিদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবাদা। অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে নিজের স্টাম্পে আঘাত করেন এই ওপেনার। তানজিদের বিদায়ের পরের বলেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। রাবাদার অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থের বল খেলতে গিয়ে তৃতীয় স্লিপে সিমন হার্মারের হাতে ক্যাচ দেন তিনি। কোনো রান না করেই ফেরেন মুশফিক। ফলে ম্যাচে দ্বিতীয় ব্যাটার হিসেবে গোল্ডেন ডাকের স্বাদ পেলেন তিনি। এর আগে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন।

পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন রাবাদা। তবে লিটন দাস সেই সুযোগ হতে দেননি। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। ৩৪ রানে অপরাজিত তাওহীদ হৃদয়ের সঙ্গে ক্রিজে রয়েছেন ৬ রান করা লিটন দাস। বাংলাদেশের ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব এখন এই দুজনের কাঁধে।দিনের শুরুতে রাবাদার তোপে বিপর্যয়

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই মাহফিজুল ইসলাম রবিনকে হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত ওপেনার। এরপর মুমিনুল হককে উইকেটের পেছনে ক্যাচ বানান রাবাদা। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি মুমিনুল। নবম ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্টাম্প উপড়ে ফেলেন এই পেসার। ফলে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। প্রথম তিন উইকেটই নিজের ঝুলিতে তোলেন রাবাদা।

এরপর তানজিদ ও হৃদয় প্রতিরোধ গড়েন। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ। তানজিদ তখন ৫১ এবং হৃদয় ২৩ রানে অপরাজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৪:২২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

তানজিদের পর সাজঘরে মুশফিক, রাবাদার পাঁচ উইকেট

আপডেট সময় : ১২:০৪:২২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬