1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আশির মিয়াকে পুনরায় গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

পালিয়ে যাওয়ার পর আশির মিয়া হাতকড়া পরা অবস্থায় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানান দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম বলেন, “অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আশির মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫৬:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬