1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাসজমি উদ্ধার

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড়ে সরকারি খাসজমিতে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।আজ ৯সেপ্টেম্বর বুধবার, সকাল ১০ থেকে শুরু হওয়া এ অভিযানে পাকা, আধাপাকা ও টিনশেডসহ প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর পাড় এলাকায় সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে বিভিন্ন সময়ে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি ঘর বালুঘাট চালু থাকার সময় তৈরি করা হয়। পরবর্তীতে বালুঘাটের কার্যক্রম বন্ধ হয়ে গেলে স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
​প্রশাসন জানায়, পরিত্যক্ত এসব স্থাপনার কয়েকটি গোপনে মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মূলত সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্ত করা এবং মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যেই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
​অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, “সরকারি স্বার্থ ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তেরীবাজার সংলগ্ন নদীপাড়ে সরকারি জমি দখল করে গড়ে ওঠা পরিত্যক্ত স্থাপনাগুলোতে মাদকের আড্ডা বসছিল। জনস্বার্থে সরকারি সম্পত্তি উদ্ধার ও মাদকের আড্ডা বন্ধ করতে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা জায়গা এখন সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।”
​সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাসজমি উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬