1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় সরকারি সহায়তায় ২ প্রতিবন্ধী পেলেন ভ্যান

নুর হোসেন শার্শা(যশোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব ভ্যান বিতরণ করা হয়।সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়।

ভ্যান পেয়ে তারা জানান, দীর্ঘদিন ভিক্ষা করে জীবন কাটালেও এখন নিজেরা কাজ করে আয় করার সুযোগ পেয়েছেন। সরকারি এই সহায়তার মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার আশা প্রকাশ করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভ্যানের মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালাতে পারবেন বলে আশা করেন তিনি।

ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শার্শায় সরকারি সহায়তায় ২ প্রতিবন্ধী পেলেন ভ্যান

আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬