রানীশংকৈলে ইট ভাটার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাঘুরিয়া এলাকায় আলী ইটভাটার পাশ থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে।
নিহত যুবকের নাম যতীশ চন্দ্র (৩০)। তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আলী ইটভাটার পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে পুলিশ ও পরিবারের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

























