1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন ঢামেক থেকে চুরি হওয়া শিশু যাত্রাবাড়ী থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সি এক শিশুকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম।

তিনি জানান, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদরোগ বিভাগ থেকে ফোজাইল (২) নামের শিশুটিকে চুরি করা হয়।

ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তারা রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে বসবাস করছেন। ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায়।

পরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৯:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

ঈদের দিন ঢামেক থেকে চুরি হওয়া শিশু যাত্রাবাড়ী থেকে উদ্ধার

আপডেট সময় : ০২:০৯:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২৬