হাদি হত্যা নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল
সোমবার, ২৩ মার্চ ২০২৬
জাতীয়
হাদি হত্যা নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম (ভিজিট : ১৮১)
facebook-white sharing buttontwitter-white sharing buttonwhatsapp-white sharing buttonmessenger-white sharing buttongmail-white sharing buttonyahoomail-white sharing button
ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল।
রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে প্রধান দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীর হোসেনকে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
এ সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।’
গত ৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করেছিলেন। গ্রেফতারের তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।
এর আগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেন।























