1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে যান্ত্রিক উপায়ে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের এক প্রতিনিধিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্যালো মেশিনের সাহায্যে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের হালিমের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনের সন্ধান পাওয়া যায়। এসব মেশিনের সাহায্যে নদী থেকে বালু উত্তোলন করে নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হতো। পরে ট্রাক্টরের মাধ্যমে সেসব বালু পরিবহন করা হতো।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারের প্রতিনিধি মোতাহার হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ বিন জিয়া।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৫৯:০৯ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬