1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মিশিয়ে বরকে খেতে দিলেন কনে

নেত্রকোনা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

নেত্রকোণায় বিয়ে ভাংতে কনে নিজেই বরকে খেতে দিলো বিষ মেশানো মিষ্টি। বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়,কাজিও উপস্থিত। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য নিয়ে আসেন বিশেষ মিষ্টি। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফেরত গেলেন বরযাত্রী।

উপস্থিত লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।

বুধবার (১৯নভেম্বর)বিকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য, আজ বুধবার বেলা ৩টার দিকে তাঁরা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন উপস্থিত ছিলেন। বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।তিনি আরও বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান। ‘বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক জরুরি বিভাগে আসেন। তাঁর স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মিশিয়ে বরকে খেতে দিলেন কনে

আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬