1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগন্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও মাহমুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ইতিবাচক সহযোগিতা থাকলে জনগণের প্রত্যাশা পূরণ করা সহজ হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পীরগঞ্জে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬