তিন নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিন নং গোবিন্দপুর ইউনিয়ন বি এন পির উদ্যোগে ২০২৬ সালের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম তিনি জরুরি কাজের জন্য থাকতে পারেনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, তিন নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা বি এন পির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ সহ বি এন পি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম খান তিন নং গোবিন্দপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ওবায়দুল ইসলামকে ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মোঃ মিন্টু লস্করকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথি মোঃ সেলিমুজ্জামান সেলিম এম পি সাহেব এর নেতৃত্বে উপজেলা বি এন পির সভাপতি আব্দুস সালাম খান বলেন শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তিন নং গোবিন্দপুর ইউনিয়নকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
কর্মী সভা শেষে নেতাকর্মীরা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















