1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। এ ব্যবস্থার মাধ্যমে একটি বুকিংয়ের মাধ্যমেই বিমান টিকিট, হোটেল এবং ইলেকট্রনিক (ই-ট্যুরিস্ট) ভিসার ব্যবস্থা সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি সমন্বিত প্যাকেজ বুকিং করলেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা একসঙ্গে পাওয়া যাবে। বুকিং সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এরপর ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথিপত্র পাঠিয়ে দেওয়া হবে।

বর্তমানে রিজারভাল (Reserval) ও আলমোসাফের (Almosafer) নামে দুটি অনুমোদিত ভ্রমণ সংস্থা এ সেবা দিচ্ছে। নতুন পর্যটক ভিসার মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি রাখা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। এছাড়া ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদন বা পর্যটন কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।

তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ পালনের কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা, মদিনাসহ দেশটির বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন।

এদিকে, অনিবার্য কারণে ফ্লাইট বা আবাসনের বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা

আপডেট সময় : ০২:৫৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬