1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু

নাজিম উদ্দীন, ফটিকছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (২৬) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দৈনিক মজুরিভিত্তিক গাছ কাটার কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, তিনি চার সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে একটি গাছ কাটার সময় বৃষ্টির কারণে গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে জামাল আলম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামাল আলমের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও ভূজপুরের আছিয়া চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু

আপডেট সময় : ১২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬