1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও, ১৩ জুলাই: ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— আরমান (৩১), বকুল মিয়ার ছেলে; রিফাত (২৬), লিয়াকত আলীর ছেলে; এবং রুবেল (২৪), স্বপন মিয়ার ছেলে। তাঁদের সবার বাড়ি বরুনাগাঁও এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত মাদক-সংক্রান্ত অপরাধে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬