1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি : ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর ৫০ জনই নিখোঁজ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান। পরে মাত্র ১০ জন সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন।

কোস্ট গার্ড সদস্যরা ওই দ্বীপ থেকে জীবিত ১০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে একের পর এক নৌকাডুবির ঘটনা ঘটছে। গত মাসেও একই উপকূলে একটি নৌকা ডুবে ৫১ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছিলেন।

গত এক দশকে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে লিবিয়ার উপকূল নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ও মানবপাচারকারীদের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রযাত্রায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটছে।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-র বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন এবং ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

লিবিয়ার উপকূলে নৌকাডুবি : ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর ৫০ জনই নিখোঁজ

আপডেট সময় : ০৫:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬