1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরে শহরের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে রাজধানীর ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শনিবার সকালে এ আয়োজন করা হয়।

সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয় হেরিটেজ রান। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আয়োজনে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা, শহীদনগর মোড় হয়ে সোয়ারিঘাট লঞ্চঘাটে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, সেই ঐতিহ্য ধারণ করে ডিএসসিসি প্রশাসক অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ নিয়েছেন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও পরিচিত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকাকে নিয়ে নাগরিকদের গর্ববোধ তৈরি করাই তার মূল উদ্দেশ্য। হেরিটেজ রানে অংশ নিয়ে নাগরিকরা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন—কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা সড়ক, আবার কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত পথ।

তিনি বলেন, এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রাকে আরও সুন্দর করতে হবে। পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব।

ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, ভুলত্রুটি থাকতেই পারে। পরবর্তী সময়ে সেগুলো সংশোধন করে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। পাশাপাশি পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে থাকছে নানা আয়োজন

মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আগামী দিনগুলোতে আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে।

১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চ নাটকের নাট্যোৎসব হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন রয়েছে।

২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির আয়োজন থাকবে।

এ ছাড়া ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চ নাটক, ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো নাটক ও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন রয়েছে।

২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকি নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই অনুষ্ঠানে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।

৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার মধ্য দিয়ে উৎসবের সমাপনী আয়োজন হবে।

ডিএসসিসির পক্ষ থেকে নাগরিকদের দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও উৎসব, গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫০:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বর্তমানে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ধীরে ধীরে সরবরাহের পরিমাণ বাড়বে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পূর্ণ সক্ষমতায় উন্নীত করার আশা করা হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে৷ এর আগে সাগর উত্তাল থাকায় সামিটের এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়। পরিস্থিতির কারণে কার্গোটি সরিয়ে নেওয়া হয় এবং সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করে। সামিটের সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি বেড়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও কম গ্যাসের চাপের কারণে রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েন। বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেওয়া গেলে গ্যাস সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সামিট এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’

আপডেট সময় : ০৭:৫০:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬