1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষালয়ে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ছাত্রদল নেতা বাসিতের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কসংলগ্ন ভিক্টোরিয়া পার্কে অবস্থিত ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ এ শিক্ষার পাশাপাশি বিনোদনের সুযোগ নিশ্চিত করতে শিশুদের মধ্যে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উক্ত কার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্তৃক পরিচালিত হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষালয়টির মাধ্যমে ভিক্টোরিয়া পার্ক ও এর আশপাশে থাকা ছিন্নমূল শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি হবে।

জানা যায়, নতুন উদ্যমে তাদের শিক্ষার পরিবেশ আনন্দঘন করতে খেলা সামগ্রী বিতরন করে শিশুদের ক্রীড়াপ্রেমী হতে উৎসাহিত করতেই এই কার্যক্রমটি করা হয়েছে। এছাড়াও শিক্ষালয়টির সূচনা থেকেই এই ছিন্নমূল শিশুদের শিক্ষার মূল্যায়নপূর্বক পুরষ্কৃত করেন আয়োজকরা।

আয়োজকরা জানান, শিক্ষালয়টির কার্যক্রম নিয়মিত পরিচালনার পাশাপাশি শিশুদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রীসহ অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিতের কাছে জানতে চাইলে তিনি বলেন, “তাদেরকে অপরাধপ্রবণতার জগতে যাতে কেউ তাদেরকে ঠেলে দিতে না পারে,তাদেরকে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে,সেইজন্য তাদের সেইসব বিষয়ে সচেতন হতে ন্যূনতম শিক্ষার আলো তাদের মধ্যে থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।পাশাপাশি, তারা যেহেতু স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত নয় তাই ক্রীড়া ও বিনোদন থেকে তারা অনেকটা দূরে থাকে। কাজেই, তাদের খেলাধুলার বিষয় টাকে গুরুত্বের সাথে দেখছি এবং এই খেলাধুলা তাদের শিক্ষায়ও আগ্রহী করে তুলবে”।

উল্লেখ্য যে উক্ত শিক্ষালয়টির যাত্রা শুরু হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে গতবছরের ২০ নভেম্বর। প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দ্বারা পরিচালিত হয়ে আসছিল শিক্ষালয়টি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষালয়ে খেলাধুলার সরঞ্জাম বিতরণ ছাত্রদল নেতা বাসিতের

আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬