1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান থেকে তেল কেনায় ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে সম্পর্ক এবং দেশটি থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে চার ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ভারতীয় কোম্পানিগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কোম্পানি ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর ও বিক্রির পাশাপাশি ইরানকে তেল রপ্তানিতে সহযোগিতার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি ব্যাপক অর্থনৈতিক অভিযান শুরু করেছে। এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের যেসব ব্যক্তি ও কোম্পানি ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ভারতীয় চার কোম্পানির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানকে চুক্তির জন্য তার প্রশাসন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সুযোগ ও ছাড় দিয়েছে। তবে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, অভিযান চলাকালে কোনো দেশ তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা করলে ওই দেশকেও গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

তেল চোরাচালান, পণ্য বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

সূত্র: এএনআই

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১২:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইরান থেকে তেল কেনায় ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:১২:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬