1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মো. সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার বাইল্লাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সাত শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল ও গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি। এ ছাড়া গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় সুবিধাবঞ্চিত রোগীরা উপকৃত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬