1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান থেকে রুশ কূটনীতিক ও পরমাণু বিশেষজ্ঞ সরিয়ে নেওয়ার খবর নাকচ মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩

ইরান থেকে রাশিয়ার কূটনীতিক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো। রুশ দূতাবাস জানিয়েছে, কর্মীদের ইরান থেকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে।

তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

শনিবার দেওয়া এক বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, দূতাবাসের কোনো কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের কেউই ইরান ছাড়ার পরিকল্পনা করছেন না। এ-সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনকে ‘ভুয়া’ বলেও অভিহিত করেছে দূতাবাস।

রাশিয়ার সংবাদমাধ্যম ভেদোমোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটরে রুশ কর্মীদের ইরান থেকে সরিয়ে নেওয়ার দাবি ছড়িয়ে পড়ে। একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

তবে এসব দাবির সত্যতা অস্বীকার করেছে রুশ দূতাবাস। তারা জানিয়েছে, ইরানে থাকা রুশ কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞরা আগের মতোই দায়িত্ব পালন করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যেই দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর একাধিকবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৬:০২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইরান থেকে রুশ কূটনীতিক ও পরমাণু বিশেষজ্ঞ সরিয়ে নেওয়ার খবর নাকচ মস্কোর

আপডেট সময় : ০৬:৪৬:০২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬