1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে এই দায়িত্ব থেকে অপসারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই আসর পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশরাফুলের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।

২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুরুতে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এই সময়ে কয়েকটি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফরম্যান্স দেখালেও সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছে বোর্ড। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬