1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে টানা তৃতীয় সপ্তাহে বাড়ল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে এশিয়ার পাশাপাশি ইউরোপের বাজারেও জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭২ ডলার ছাড়িয়ে যায়। এর আগের সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছিল ৬ দশমিক ২ শতাংশ, যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মে মাসের পর এটিই জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৫০ শতাংশের বেশি বেড়ে শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি এশিয়া ও ইউরোপের দেশগুলোতে পরিবহন ও উৎপাদন ব্যয়ও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০১:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে টানা তৃতীয় সপ্তাহে বাড়ল তেলের দাম

আপডেট সময় : ০৪:০১:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬