1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখতে পারে : জেলা প্রশাসক

শেখ মাসুম বিল্লাহ, ফকিরহাটঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, শরীর ও মন ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখা সম্ভব।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ফকিরহাট কাজি আজহার আলী কলেজ মাঠে ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যান্ত জরুরী।
আট্টাকী যুব সংঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকী যুব সংঘ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকী যুব সংঘ ক্লাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, খেলার উপদেষ্টামন্ডলীর সদস্য মো: মুশফিকুজ্জামান রিপন, শেখ রফিকুল ইসলাম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন আট্টাকী গোল্ডকাপ ফুটকল টুর্নামেন্টের সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়।

উদ্বোধনীতে ঢাকা লিখন ইলেভেন স্টার ফুটবল বনাম নৈহাটী সান স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে নৈহাটী সান স্পোটিং ক্লাব ৪-৩ গোলের ব্যবধানে লিখন ইলেভেন স্টার ফুটবল ঢাকাকে হারায়।

খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগি ছিলেন জসিম উদ্দিন ও তানভীর ইসলাম। খেলায় ধারাভাষ্যকর হিসে ছিলেন আবুল হাসনাত রিপন ও অপসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল। এসময় আশ-পাশের অঞ্চল থেকে কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখতে পারে : জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬