1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেন।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী তাঁর দপ্তরে জাহাঙ্গীর আলমকে ডেকে পাঠান। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৮:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৮:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬