1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে হুথির ব্যালিস্টিক মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদে জরুরি সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করেছে দেশটির সিভিল ডিফেন্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।

তুর্কি আল-মালিকির এই ঘোষণার কয়েক মিনিট আগে রিয়াদে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি বিবেচনায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। এ সময় নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

এর আগে শনিবার ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হুথিরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের খারাজের লাহিজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তিনি দাবি করেন, হামলায় কয়েক ডজন সৌদি সেনা হতাহত হয়েছেন এবং অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে। তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার হামলা-পাল্টা হামলা শুরু হয়। হুথিদের দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরু করলে সংঘাতের তীব্রতা আরও বাড়ে।

গত শনিবার ইয়েমেনের সরকার দাবি করে, হুথিদের অবস্থান লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৭৫০টি হামলা চালানো হয়েছে।

এদিকে সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে হুথিরা। তাদের দাবি, সৌদি ভূখণ্ডে পরিচালিত সামরিক অভিযানগুলো মূলত সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়।

তবে গত বৃহস্পতিবার মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং হুথিদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরব দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা কমে আসে। তবে চলতি বছরের শুরুতে নতুন করে শত্রুতা বাড়তে থাকে। হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন বাহিনীও ইয়েমেনে বিমান হামলা জোরদার করে।

এতে নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২২:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রিয়াদে হুথির ব্যালিস্টিক মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

আপডেট সময় : ০৪:২২:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬