1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে ১১ বস্তা সার আটক, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পাশ্ববর্তী নাগরপুর উপজেলায় সার পাচারের সময় ১১ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর মেইন রাস্তার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরের দিপু ট্রেডার্সের মালিক সাব-ডিলার হাবিবুর রহমান হবি চোরাই পথে সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করে। আজ ১১ বস্তা সার নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা সারবোঝাই ভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চোরাই পথে সার বিক্রির অপরাধে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুরে ১১ বস্তা সার আটক, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৭:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬