1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে যমুনায় ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আব্দুল আল মামুন,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মো. মিজানুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্য এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন – এই স্লোগানকে সামনে রেখে ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দৌলতপুরে যমুনায় ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬