1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা কোনো ডিসেম্বরেই আর দেশে ফিরতে পারবেন না’ : এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি বেলায়ত হাওলাদার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে কোনো ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

এমপি খোকন তালুকদার বলেন, অতীতের বিভিন্ন ঘটনার কারণে ভুক্তভোগী পরিবার ও দেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকে আর দেশে ফিরতে দেবে না।

দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, দেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ রয়েছে। নিপীড়িত মানুষের অভিভাবক হিসেবে তিনি সবার নিরাপত্তা নিশ্চিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। যারা দেশে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আসতে হতে পারে বলেও সতর্ক করেন এই সংসদ সদস্য।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, জয়কলি পাবলিকেশনসের পরিচালক অজয় কৃষ্ণ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমানসহ অন্যরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক-কর্মচারীদের অবদান স্মরণ করা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনা কোনো ডিসেম্বরেই আর দেশে ফিরতে পারবেন না’ : এমপি খোকন তালুকদার

আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬