1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাদশাগঞ্জ বাজারে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

সজিব মিয়া:ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

উপজেলার বাদশাগঞ্জ বাজারে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে সেলবরষ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারের প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি বাদশাগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিশেষ করে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ ফ্যাসিবাদবিরোধী অবস্থান তুলে ধরে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও জনগণের ন্যায়সংগত দাবি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সদস্য আফজাল হোসেন স্বপন, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুতাহের সোনা মিয়া, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান কাজল, সদস্য বাক্কি মিয়া, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন এবং সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাইযোদ্ধা সাজেদুল ইসলাম সজিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। মিছিলজুড়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও স্লোগানে বাদশাগঞ্জ বাজারে এক প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। অন্যায়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বাদশাগঞ্জ বাজারে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬