নওগাঁর নিয়ামতপুরে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, চারজন গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে
নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণের পাশাপাশি চোলাই মদ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।
রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার হন বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের বিমল চন্দ্র রবিদাস (৪০), নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের রশিদ রবিদাস (৫৫), শ্রীমন্তপুর বালুচাপাড়া গ্রামের নিপেন রবিদাস (৫০) এবং অরুন রবিদাস (৪০)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















